ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৬, ০৪:৩৪ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোকবার্তা হস্তান্তর

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে পাঠানো শোকবার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এই আনুষ্ঠানিক শোকবার্তা পৌঁছে দেন।

প্রেরিত শোকবার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশজুড়ে থাকা তাঁর অগণিত সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন শোক পালন করছে। সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক শোকবার্তা প্রদানের মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ এই রাজনৈতিক নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হলো।

জেএইচআর

Link copied!