ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
যুগ্ম মহাসচিব

জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ১২:৪৯ পিএম

জামায়াত জোটের সংবাদ সম্মেলনে থাকছে না ইসলামী আন্দোলন
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১-দলীয় জোটের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জটিল হয়ে পড়েছে আসন সমঝোতার জট। এ বিষয়ে আজ বুধবার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। তবে এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসুদ।

তিনি বলেন, আজ রাতে আমাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সিদ্ধান্ত আজ অথবা আগামীকাল আমাদের আমির পীর সাহেব চরমোনাই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

তিনি আরও বলেন, আগামীকাল জামায়াতসহ অন্যান্যরা সংবাদ সম্মেলন ডেকেছে কি না, সে বিষয়ে আমি অবগত নই। তবে আমরা আমাদের গৃহীত সিদ্ধান্ত একটি পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমেই জানাব।

এদিকে ১১ দলীয় জোটের অন্যতম শরীক জাতীয় গণতান্ত্রিক পার্টি মুখপাত্র রাশেদ প্রধান মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে, বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে আগামীকাল ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার বিকাল ৪:৩০, ইনশাআল্লাহ।

অপরদিকে প্রাথমিক সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে ৪৫টি আসনে এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে ৩০টি আসনে প্রার্থী দেবে। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসনে, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করবে। এসব সংখ্যার বিষয়ে আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চেয়েছিল ইসলামী আন্দোলন।

তবে রাতে দীর্ঘ এক বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে নিয়েছে দলটি তা দলটির আমিরের সংবাদ সম্মেলনের পরই জানা যাবে।

এএন

Link copied!