ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৬:০৬ পিএম

বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির

কুষ্টিয়ায় এক প্রতিবাদ সভায় বক্তব্য দেওয়ার সময় মঞ্চেই ঢলে পড়ে মারা গেছেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম। 

সোমবার বিকেল ৪টার দিকে শহরের একতারা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। মাওলানা আবুল হাশেম পেশায় পোড়াদহ ডিগ্রি কলেজের একজন শিক্ষক ছিলেন।

বিক্ষোভ মিছিলে হঠাৎ অসুস্থতা দলীয় সূত্রে জানা গেছে, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ শেষে একতারা মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

সেখানে জেলা আমির মাওলানা আবুল হাশেম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন এবং কথা বলা বন্ধ করে দেন। এ সময় পাশে থাকা নেতাকর্মীরা তাঁকে ধরে দ্রুত নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসকের বক্তব্য হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে মারা গেছেন।

শোকের ছায়া ও কর্মসূচি স্থগিত জেলা আমিরের এমন আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমান। তাঁর জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জেএইচআর

Link copied!