ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তারেক রহমান

যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

মাহবুবুর রহমান রাহেল, মৌলভীবাজার

জানুয়ারি ২২, ২০২৬, ০৫:৪০ পিএম

যারা বেহেশত ও দোজখের টিকিট দিচ্ছে তারা শিরক করছে

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি বিজয়ী হলে মহানবী (সা.)-এর প্রদর্শিত ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর মাঠে এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেহেশত ও দোজখ নিয়ে অন্য দলের প্রচারণার সমালোচনা করে তারেক রহমান বলেন, বেহেশত ও দোজখের মালিক একমাত্র আল্লাহ। যেটির মালিক আল্লাহ, সেটি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে, তারা শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে; নির্বাচনের পর তারা কেমন ঠকাবে সেটি এখন থেকেই বুঝে নিন।

গণতন্ত্র ও সুশাসনের অঙ্গীকার তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে প্রকৃত গণতন্ত্রের যাত্রা শুরু হবে। তিনি অভিযোগ করেন, বিগত ১৬ বছরে উন্নয়নের নামে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। যারা পালিয়ে গিয়েছে, তারা মানুষের বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবং গুম-খুনের মামলা দিয়ে জনগণকে জর্জরিত করেছিল।

নারী উন্নয়ন ও কর্মসংস্থান নারীদের উন্নয়নে বিএনপির অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা বিএনপিই করেছিল। আগামীতে নির্বাচিত হলে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে। এ ছাড়া বিদেশে গমনেচ্ছুদের দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি।

নেতৃবৃন্দের উপস্থিতি মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান ও যুবদল সভাপতি মো. জাকির হোসেন উজ্জ্বল। সমাবেশ শেষে মৌলভীবাজার-৪ আসনের বিএনপি প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

জেএইচআর

Link copied!