ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ইশরাক হোসেন

নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৬, ০৪:০৫ পিএম

নির্বাচিত হলে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব

ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, পুরান ঢাকার সড়ক ব্যবস্থা একেবারেই ভঙ্গুর। তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং করে সেখান থেকেও চাঁদা ওঠানো হয়, ফুটপাতগুলো সব দখল হয়ে গেছে। আপনাদের ভোটে আমি জয়লাভ করতে পারলে ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

শনিবার সকালে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।

স্থানীয়দের সাথে নিয়ে নিজের নির্বাচনী প্রচারণায় এলাকার সমস্যা খুঁজে সেগুলো তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন ইশরাক হোসেন। তাছাড়া প্রতিটা সমস্যা তিনি সংসদে উত্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

দিনভর প্রচারণা শুরু করা ইশরাক হোসেনের আজকের কর্মসূচি ৩৮ নং ওয়ার্ডে। জয়কালি মন্দির হোমিওপ্যাথিক কলেজ থেকে শুরু করে পর্যায়ক্রমে- কাপ্তান বাজার নবাবপুর কেন্দ্র, হক্কার গলি, গুলপট্টি হয়ে মদন পাল লেন, মদন পাল লেন হয়ে নবাবপুর মূল রাস্তা, জুরিয়াটুলি লেন ৮০ নাম্বারের গলি দিয়ে, মহাজনপুর লেন শহীদ স্মৃতি কেন্দ্র হয়ে যাবে নবাবপুর দোকান মালিক সমিতির গলি দিয়ে নবেন্দ্রনাথ।

এরপর সেখান থেকে মিল্লাত ভাইয়ের বাসার গলি হয়ে টিপু সুলতান রোড হয়ে যদুনাধ বসাক লেন জিও ঠাকুর মন্দির। এরপর নবাবপুর রথখোলা হয়ে আনোয়ার টাওয়ার। সেখান থেকে আনাম হোটেলের গলি হয়ে গোয়ালঘাট সেলিম টাওয়ার বাসিদের সাথে সাক্ষাৎ ও লাল চাঁন মুকিম লেন হয়ে বাঁশপট্টি হয়ে বনগ্রাম রোড লোহার মার্কেটের ভিতরে যাবেন।

পুনরায় বনগ্রাম হয়ে গোপি মোহন দেওয়ান সাহেবের বাসার রোড হয়ে তরুণ সংসদ ক্লাব হয়ে মহাজনপুর লেন যাবেন। সেখান থেকে শশী মোহন হয়ে চন্দ্র মোহন হয়ে বনগ্রাম পানির ট্যাংক হয়ে উত্তর বনগ্রাম পঞ্চায়েত থেকে যোগীনগর রোড বাশার ভাই এর বাসা হয়ে যোগীনগর লেন।

এরপর বি.সি.সি রোড হামিদ ভাইয়ের বাসা হয়ে স্টার হোটেল হয়ে তাহের বাগ লেন হয়ে চন্দ্রমোহনের উপর দিয়ে বনগ্রাম লেন হয়ে যোগীনগর মোর ৩ রাস্তার মোড়ে পথ সভা সহ বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করবেন ইশরাক হোসেন।

এএন

Link copied!