ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটুয়াখালী-৩ আসনে সংঘাতের ঝুঁকি দেখছেন নুরুল হক নুর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ১২:০৫ এএম

পটুয়াখালী-৩ আসনে সংঘাতের ঝুঁকি দেখছেন নুরুল হক নুর

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনি সংঘাতের ঝুঁকি দেখছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর। 

ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে মঙ্গলবার বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

নুরুল হক নুর বলেন, প্রশাসন যদি কোনো পক্ষের হয়ে কাজ করে, তবে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। সম্প্রতি আমার নেতাকর্মীরা নির্বাচনি জনসংযোগে গেলে হামলা ও ভাঙচুরের শিকার হন। বিষয়টি তাৎক্ষণিকভাবে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পটুয়াখালীর পুলিশ সুপারকে জানানো হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে। ভোটের আগেই এ ধরনের সহিংসতা ঘটলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে পটুয়াখালী-৩ আসনে উত্তেজনা বাড়ছে। সোমবার সন্ধ্যায় দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজার এলাকায় গণঅধিকার পরিষদ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। 

আহতদের মধ্যে মো. রাকিবুল ইসলাম, মো. রফিক ও মো. রিফাত হোসেনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। গণঅধিকার পরিষদের অভিযোগ, বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থকেরা পরিকল্পিতভাবে তাদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করেছে।

পাল্টা অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে আমাদের নির্বাচনি অফিসে হামলা চালিয়েছে। তবে নুরুল হক নুর দাবি করেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি একটি অপশক্তি স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করছে। তিনি আগামী তিন দিনের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবু হুরায়রা, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্যসচিব জাকির হোসেন মুন্সি।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!