ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

এনসিপির দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৪১ পিএম

এনসিপির দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি তুলে দিলেন জামায়াত আমির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নারী প্রার্থীর হাতে শাপলা কলি প্রতীক তুলে দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

প্রার্থীরা হলেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তসনিদ।

শনিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এক জনসভায় এ প্রতীক তুলে দেওয়া হয়। 

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান না হলে ২০২৬ সালের নির্বাচন হতো না। যারা জুলাইয়ের আত্মত্যাগ অস্বীকার করে, তারা আসলে জনগণের মুক্তির আকাঙ্ক্ষাকেই অস্বীকার করে।

ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুলের পরিচয় করিয়ে দিয়ে জামায়াত আমির বলেন, অস্ট্রেলিয়ার বিলাসী জীবন ছেড়ে তিনি দেশের মানুষের সেবা করতে এসেছেন। তিনি ১৮ কোটি মানুষের অধিকার সংরক্ষণে কাজ করবেন। 

অন্যদিকে ঢাকা-২০ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তসনিদ সম্পর্কে তিনি বলেন, আমরা নতুন প্রজন্মের হাতে নতুন প্রযুক্তি তুলে দিতে চাই। তিনি সেই প্রযুক্তির একজন নিয়ামক হিসেবে কাজ করবেন।

জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন সাধারণ কোনো নির্বাচন নয়। এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার নির্বাচন। বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে নাকি আবার আধিপত্যবাদী শক্তির কবলে পড়বে, সেই সিদ্ধান্ত হবে এ ভোটে।

অনুষ্ঠানে জামায়াত আমির আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জয় হবে। ‘হ্যাঁ’ মানে আজাদি আর ‘না’ মানে গোলামি। তিনি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। ১১ দলীয় নির্বাচনী ঐক্যের এ সভায় জোটের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!