ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত 

আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে ‘বিভ্রান্তিকর’ পোস্ট করা হয়েছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৩৭ এএম

আমিরের অ্যাকাউন্ট হ্যাক করে ‘বিভ্রান্তিকর’ পোস্ট করা হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বড় ধরনের সাইবার হামলা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই হ্যাকিংয়ের মাধ্যমে আমিরের অ্যাকাউন্ট থেকে নারী নেতৃত্ব ও নারীদের বিষয়ে একটি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ পোস্ট প্রচার করা হয়েছে বলে বিবৃতি দিয়েছে জামায়াত।

রোববার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আহসানুল মাহবুব জুবাইর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জামায়াতের কেন্দ্রীয় ক্যাম্পেইন টিমের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সুপরিকল্পিত ও সমন্বিত পদ্ধতি ব্যবহার করে সাইবার হামলাকারীরা সাময়িকভাবে আমিরের এক্স অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই আমিরের নাম ব্যবহার করে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিষয়টি নজরে আসার পরপরই জামায়াতের সাইবার টিম দ্রুত পদক্ষেপ নেয় এবং বিদ্যমান নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। এর ফলে অন্যান্য প্ল্যাটফর্ম ও অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

ছড়িয়ে পড়া পোস্টটি নিয়ে জামায়াত জানিয়েছে, ওই বিতর্কিত বক্তব্য বা কনটেন্ট ডা. শফিকুর রহমানের নিজস্ব কোনো বক্তব্য, মতামত বা অবস্থান নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা একটি সাইবার হামলার ফসল এবং এটি জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা মাত্র।

জামায়াতের পক্ষ থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, অফিশিয়াল ও বিশ্বস্ত সূত্র থেকে তথ্য যাচাই না করে যেন কোনো কনটেন্ট শেয়ার করা না হয়। যেকোনো বিভ্রান্তি এড়াতে দলের মূল প্রচারমাধ্যমগুলোর ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে জামায়াত।

এএন

Link copied!