ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গায়েব

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:২৫ পিএম

মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ গায়েব

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজ সাময়িকভাবে অপসারণ করেছে মেটা। 

বৃহস্পতিবার বিকেলে মুফতি আমির হামজার তথ্যপ্রযুক্তি বা আইটি বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আমির হামজার তথ্যপ্রযুক্তি বিভাগ জানায়, মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পাতাটি গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া স্বত্বাধিকার লঙ্ঘন বা কপিরাইট স্ট্রাইক এবং সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পাতাটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া প্রতিবেদনের বা রিপোর্টিংয়ের ফল।

তথ্যপ্রযুক্তি বিভাগ আরও জানায়, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে তারা স্পষ্ট করে বলতে চায়, ফেসবুক থেকে একটি পাতা সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না।

ইতোমধ্যে ফেসবুক পাতা পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। সমর্থকদের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, ভুয়া পরিচয়পত্র বা আইডি, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে ধৈর্য ও সচেতনতা বজায় রাখুন।

জেএইচআর

Link copied!