ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
চরমোনাই পীর

দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:২৪ পিএম

দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনব। রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও আইনি বিভিন্ন কৌশলে দুর্নীতি রোধ করা হবে। আর্থিক খাতে স্বচ্ছতা জোরদার করার পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতির ক্ষেত্রে দৃষ্টান্তমূলক প্রকাশ্য শাস্তি নিশ্চিত করা হবে।’

রোববার সন্ধ্যা ৬টায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি ও খাতওয়ারি পরিকল্পনা তুলে ধরেন। এ ছাড়া ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মূলনীতিকে প্রাধান্য দেবে বলে মন্তব্য করেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি; বরং দেশে অস্থিরতা বেড়েছে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন, তারা এর দায় এড়াতে পারেন না।

রেজাউল করীম আরও বলেন, ভুল নীতি ও নেতাকে ভোট দেওয়ার মাধ্যমে এর দায় সাধারণ মানুষের ওপরও বর্তায়। ভুল নীতি ও নেতার কারণে দেশকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ভুল থেকে বেরিয়ে দেশকে সমৃদ্ধশালী করতে চায়। এতে সাধারণ জনগণের ভোটই হবে একমাত্র সহায়ক। বক্তব্যে তিনি দলের ৩০ দফা ইশতেহার পাঠ করেন।

ইএইচ

Link copied!