ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কয়েকটি আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০২:০৯ পিএম

কয়েকটি আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
ছবি: সংগৃহীত

ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়রপুর-২ এই তিনটি আসনের অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা–৮ আসনের ৩০টি ভোটকেন্দ্র থেকে তাদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারকে এ বিষয়ে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, নোয়াখালী–৬ আসনে গতরাত থেকে রক্তাক্ত সন্ত্রাস হয়েছে। ঝালকাঠি, শরীয়তপুরেও সমস্যা হয়েছে, দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়ি বহরে হামলা হয়েছে।

এএন

Link copied!