ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আসিফ মাহমুদ

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:১৮ পিএম

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে

দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

আসিফ মাহমুদ উল্লেখ করেন, সারাদেশে বিভিন্ন স্থানে এনসিপি এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাঁদের বাড়িঘর এবং পরিবার হুমকির সম্মুখীন। তিনি আরও বলেন, যারা বিজয়ী হয়েছেন তাঁরা আপনাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করুন। গণতান্ত্রিক উত্তরণের শুরুটাই যদি বিরোধী দল ও মতের মানুষদের নিপীড়নের মধ্য দিয়ে হয়, তা আমাদের জন্য লজ্জাজনক হবে।

এদিকে শুক্রবার রাতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনি ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাত করে বিএনপি জয়লাভ করেছে। এর আগে বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ভোট গণনা শেষে রাত থেকেই বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়। এখন পর্যন্ত নির্বাচন কমিশন বেসরকারিভাবে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এককভাবে ২০৯টি আসনে বিজয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন।

এ ছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস জিতেছে ২টি আসনে।

জেএইচআর

Link copied!