ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাজ্জাক আবার কারাগারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৮:১৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রাজ্জাক আবার কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সঙ্গে একই প্রতিষ্ঠানের রিয়াদুল হাওলাদার, আলিফ আহম্মেদ আশিক ও সায়েম শিকদারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আরমান আলী আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকার মহানগর হাকিম দিলরুবা আফরোজ তিথি তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও আদালত আগামী রবিবার শুনানির দিন ধার্য করেছেন বলে প্রসিকিউশন বিভাগ থেকে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে গুলশান থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী নির্জন সরদার বাঁধন বাদী হয়ে রাজ্জাকসহ ১১ জনের নাম উল্লেখ করে এই হত্যাচেষ্টা মামলাটি করেন। মামলায় আরও ১০ থেকে ২২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একটি কক্ষে সমাবর্তন সংক্রান্ত আলোচনার সময় রাজ্জাকের নির্দেশে রিয়াদুল ও সায়েম বাদীকে চেয়ার দিয়ে আঘাত করেন। রাজ্জাক সুইচ গিয়ার চাকু দিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলে নির্জনের নাক জখম হয় বলে বাদী দাবি করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে আসামিরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন।

উল্লেখ্য, এর আগেও গত বছরের জুলাই মাসে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রাজ্জাক। সেই মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর এবার সহপাঠীকে হত্যাচেষ্টার অভিযোগে তিনি আবার আইনি প্রক্রিয়ার মুখোমুখি হলেন বলে পুলিশ নিশ্চিত করেছে।

জেএইচআর

Link copied!