ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নগরবাসীর যেকোন সমস্যা সমাধানে জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন

আবু তাহের 

আবু তাহের 

মার্চ ৫, ২০২৬, ০১:৪৯ পিএম

নগরবাসীর যেকোন সমস্যা সমাধানে জামায়াতের ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন

নগরবাসীর স্বাস্থ্য ও মানবিক সেবাকে আরও সহজ ও দ্রুত পৌঁছে দিতে ‘নাগরিক সেবা অ্যাপ’ উদ্বোধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ঢাকা মহানগরী উত্তর শাখা। সংগঠনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার ঢাকা মহানগরী উত্তর জামায়াত ইসলামের আয়োজনে নাগরিক সেবা অ্যাপ উদ্বোধনের আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিন, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির। 

প্রধান বক্তার বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর মানবিক ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে নানা কার্যক্রম পরিচালনা করছে তাদের সংগঠন। নতুন ‘নাগরিক সেবা অ্যাপ’-এর মাধ্যমে এসব সেবাকে আরও প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য করা হবে।

তিনি জানান, স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ‘লাইফ সেভিয়ার বিডি’ নামে একটি স্বেচ্ছাসেবী রক্তদাতা নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। প্রয়োজনের সময় অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করলে স্বেচ্ছাসেবী রক্তদাতারা সরাসরি হাসপাতালে গিয়ে রোগীকে রক্ত দিয়ে থাকেন। প্রায় এক যুগ ধরে পরিচালিত এই সেবার মাধ্যমে ঢাকা শহরের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীরাও উপকৃত হচ্ছেন।

এছাড়া ডিজিটাল হেলথ কার্ডের মাধ্যমে প্রায় অর্ধশতাধিক হাসপাতালের সঙ্গে সমন্বয় করে রোগীদের চিকিৎসা ব্যয়ে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ব্যবস্থা রয়েছে। অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নগরবাসীর জরুরি চিকিৎসা সহায়তার জন্য আধুনিক সুবিধাসম্পন্ন প্রায় ১০টি অ্যাম্বুলেন্স পরিচালনা করা হচ্ছে। এসব অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা শহরসহ বাইরের এলাকাতেও রোগী পরিবহনের সেবা দেওয়া হচ্ছে।

এছাড়া বাসায় বসেই চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য ‘হোম সার্ভিস’ চালু রয়েছে। এর আওতায় রোগীর বাসা থেকে রক্তের নমুনা সংগ্রহ, ইনজেকশন বা থেরাপি প্রদান এবং প্রয়োজনীয় পরীক্ষার রিপোর্ট পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এসব পরীক্ষায় ন্যূনতম ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়।

তিনি জানান, মহানগরীর ৫৪টি ওয়ার্ডে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। প্রতি সপ্তাহে চিকিৎসক দল বিভিন্ন এলাকায় গিয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন এবং গুরুতর রোগীদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করেন।

এছাড়া টেলিমেডিসিন সেবার মাধ্যমে ফোন বা ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। প্রয়োজনে পরীক্ষার নির্দেশনা বা প্রাথমিক চিকিৎসা পরামর্শ অনলাইনেই দেওয়া হয়।

নাগরিক সেবাকে আরও সমন্বিত ও সহজ করতে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা, চিকিৎসা পরামর্শ, হাসপাতাল তথ্য এবং জরুরি সহায়তা দ্রুত নাগরিকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এএন

Link copied!