ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দোয়া চেয়েছে পরিবার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৯:২৩ পিএম

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দোয়া চেয়েছে পরিবার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। 

সোমবার সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, চিকিৎসকদের সঙ্গে আলাপকালে জানা গেছে যে মির্জা আব্বাসের শরীরের বিভিন্ন প্যারামিটার ইতিবাচক সংকেত দিচ্ছে। মস্তিষ্কের জটিলতা হওয়ায় সুস্থ হতে কিছুটা সময় লাগলেও সার্বিক অবস্থা উন্নতির দিকে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল সিঙ্গাপুর থেকে জানিয়েছেন, সোমবার সকালে চিকিৎসকরা তাকে বিছানা থেকে চেয়ারে বসিয়েছেন, যা একটি বড় ইতিবাচক লক্ষণ। তিনি এখন অল্প অল্প কথা বলতে পারছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে রয়েছেন।

উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ মার্চ তার মস্তিষ্কে প্রায় চার ঘণ্টা দীর্ঘ এক অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

জেএইচআর

Link copied!