ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ রুমিন ফারহানার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪৫ পিএম

মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ রুমিন ফারহানার

জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (স্বতন্ত্র) রুমিন ফারহানা বলেছেন, আমি বিএনপিকে  ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়ার জন্যে।  আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা দিয়ে আমার পাশে ছিলেন। একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। 

মঙ্গলবার জাতীয় সংসদে বিকালের সেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।     

রুমিন ফারহানা মহান রাব্বুল আলামীনের দরবারে ধন্যবাদ জ্ঞাপন ও নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, অসংখ্য নেতাকর্মী যারা নানানভাবে বঞ্চিত হয়ে ভয়ভীতির মধ্যে দিয়ে আমার নির্বাচন করেছেন, দল থেকে বহিস্কার হয়েছেন কিন্তু তারা আমাকে ছেড়ে যান নাই। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।

বেগম জিয়াকে শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনোদিন পূরণ হবে না।

এম জি

Link copied!