ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
রুমিন ফারহানা

কেন্দ্রীয় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগ ‘দুর্ভাগ্যজনক’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৮, ২০২৬, ০১:০৪ পিএম

কেন্দ্রীয় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ে দলীয় নিয়োগ ‘দুর্ভাগ্যজনক’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদ অধিবেশনে কেন্দ্রীয় ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘দলীয় ভিত্তিতে’ নিয়োগ নিয়ে বিএনপি সরকারের কড়া সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেরও এই প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ও অভিজ্ঞ পেশাজীবীরা নিয়োগ পাওয়ার কথা, কিন্তু রাজনৈতিক বা দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া ‘দুর্ভাগ্যজনক’।

মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচনী কমিটির সদস্য এবং একটি সোয়েটার কারখানার এমডি। বিশ্ববিদ্যালয়গুলোতেও সব ভিসি ও প্রোভিসি দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত।”

তিনি স্পষ্ট করে বলেন, “দল করা দোষের নয়, কিন্তু যদি কোনো যোগ্য প্রার্থী দল ছাড়া নিয়োগ না পান, তবে তা দুর্ভাগ্যজনক।”

রাষ্ট্রপতির ভাষণের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, অলিগার্কিক কাঠামো ভেঙে বিনিয়োগনির্ভর কাঠামো গড়ে তোলার আহ্বান এসেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যোগ্যতার ভিত্তিতে দায়িত্বপ্রাপ্তরা আসবেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, “মনোনয়ন না পাওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ। তা না হলে বুঝতাম না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ আমাকে এত ভালোবাসে।”

এএন

Link copied!