ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ০৩:৩৫ পিএম

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা আর নেই।

বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর অকাল মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ২০১৯ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনে রোকেয়া হল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন। ছাত্র-জনতার ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও তিনি রাজপথে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এনসিপি’র বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বগুড়ার গাবতলী উপজেলার আটবাড়িয়া পীরগাছায় তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনসিপি’র মিডিয়া উইং থেকে রাফিয়া সুলতানার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। তাঁর স্মৃতি চারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। সংশ্লিষ্টরা বলছেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনীতি একজন সম্ভাবনাময় তরুণ নেত্রীকে হারাল।

জেএইচআর

Link copied!