ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের’

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০৫:৪৭ পিএম

‘ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের’
ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। 

তিনি দাবি করেছেন, ইয়াবা আনার উদ্দেশ্যে ওবায়দুল কাদের নিয়মিত কক্সবাজার যেতেন। বুধবার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, “ওবায়দুল কাদের প্রতি মাসে এক-দুইবার কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট আনার জন্য। তখন মানুষ ভাবত তিনি খুব পরিশ্রমী মন্ত্রী, কিন্তু আসলে কেন বারবার কক্সবাজার যেতেন রাজশাহী বা দিনাজপুর নয় কেন?”

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে ছিল। তবে এখন জনপ্রতিনিধিদের মধ্যেই মাদক সংশ্লিষ্টতা বেড়েছে বলে তিনি অভিযোগ করেন।

এলডিপি সভাপতি দাবি করেন, মাদক ব্যবসার মাধ্যমে দ্রুত বিপুল অর্থ উপার্জনের প্রবণতা বেড়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

তিনি সংসদ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও মন্তব্য করেন এবং বলেন, সংসদে ব্যবসায়ী ও অশিক্ষিতদের উপস্থিতি বাড়ায় আইন প্রণয়ন প্রক্রিয়া দুর্বল হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এএন

Link copied!