ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আবদুস সালাম

সরকারের অগ্রগতি দেখে হতাশায় ভুগছে জামায়াত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০১:৩৯ পিএম

সরকারের অগ্রগতি দেখে হতাশায় ভুগছে জামায়াত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, বর্তমান সরকারের গত দুই মাসের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি দেখে বিরোধী রাজনৈতিক শক্তি, বিশেষ করে জামায়াতে ইসলামী, হতাশা ও অস্বস্তিতে ভুগছে।

শনিবার দুপুরে রাজধানীর বাসাবো এলাকায় একটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সরকারের কাজের গতি ও বাস্তবায়ন প্রক্রিয়া দেখে বিরোধী দল উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তার ভাষায়, সরকারের অগ্রগতিতে তারা এতটাই অস্বস্তিতে যে এখন নানা ধরনের সমালোচনা ও অপপ্রচারে লিপ্ত হচ্ছে।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের বিষয়ে হতাশার কথা বলা সঠিক নয়; বরং জামায়াতে ইসলামীই বর্তমানে রাজনৈতিকভাবে হতাশ অবস্থায় রয়েছে।

অনুষ্ঠানে তিনি ফুটপাতে চাঁদাবাজি বন্ধে নতুন উদ্যোগের কথা জানান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং চাঁদাবাজিমুক্ত নগর গড়তে হকারদের জন্য পরিচয়পত্র বা আইডি কার্ড চালু করা হবে।

আগামী পাঁচ বছরের মধ্যে ঢাকা শহরের চেহারা পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন, সুযোগ পেলে নগরের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা হবে এবং একটি পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল শহর গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় উন্নয়ন প্রকল্পগুলো টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এম জি

Link copied!