ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিতের আবেদন মনিরা শারমিনের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৬, ১০:০৫ পিএম

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিতের আবেদন মনিরা শারমিনের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ না করার জন্য আবেদন জানিয়েছেন একই দলের অপর নেত্রী মনিরা শারমিন। রোববার রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই লিখিত আবেদন জমা দেন।

আবেদনে মনিরা শারমিন উল্লেখ করেন, তাঁর দায়ের করা রিট পিটিশনের শুনানি উচ্চ আদালতে চলমান রয়েছে। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা স্থগিত রাখা উচিত। সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেন এই আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশন আগামী সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

ঘটনার প্রেক্ষাপট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর মনিরা শারমিনের মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয়। পরবর্তীতে আপিলেও তাঁর প্রার্থিতা খারিজ হলে তিনি হাইকোর্টের শরণাপন্ন হন। এই রিটের শুনানির তারিখ ৪ মে নির্ধারিত রয়েছে। মনিরা শারমিনের দাবি, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কমিশনের অপেক্ষা করা উচিত।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দিতে দেরি হওয়ায় প্রথমে তা গ্রহণ করা হয়নি। তবে পরবর্তীতে আদালতের নির্দেশে তাঁর প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয় এবং তাঁকে প্রার্থীর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনিরা শারমিনের রিটের রায়ের ওপর ভিত্তি করেই এই আসনের ভাগ্য নির্ধারিত হবে। আদালত যদি মনিরার পক্ষে রায় দেন, তবে সংশ্লিষ্ট আসনে নির্বাচনের প্রয়োজন হতে পারে। আর রিট খারিজ হয়ে গেলে নুসরাত তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে গেজেটভুক্ত হবেন।

জেএইচআর

Link copied!