ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
রাশেদ খান

শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০৩:০৯ পিএম

শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, শিবিরের যারা প্রকাশ্যে এসেছে, আজ অবধি কারো কোনো সমস্যা হয়নি। কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে। যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে এনালাইসিস করে পেয়েছে। এ কারণে শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে রাশেদ খান দাবি করেন, গণঅভ্যুত্থানের পর দেশের ছাত্ররাজনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন আর জোর করে শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে নেওয়া, গণরুম ও গেস্টরুমে নির্যাতনের মতো ঘটনা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছিল। তাদের ধারণা ছিল, আওয়ামী লীগ সরকারের পতনের পরও হয়তো প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাবে না।

রাশেদ খান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগঠনটির অনেক নেতাকর্মী প্রকাশ্যে আত্মপ্রকাশ করেছেন এবং অনেকে তা স্বাগতও জানিয়েছেন। তবে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে গোপনে থাকার মধ্যেই তারা বেশি সুবিধা পাচ্ছে বলে মনে করছে।

রাজধানীর ইডেন মহিলা কলেজের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে কলেজ ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে। তবে আন্দোলনে অংশ নেওয়া অনেককে নেকাব বা মাস্ক পরিহিত অবস্থায় দেখা গেছে। অথচ জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা স্বাভাবিক পোশাকে রাজপথে নেমেছিলেন এবং নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করেননি।

পোস্টে ইডেন কলেজসংলগ্ন এলাকায় সন্ধ্যার পর রাস্তার দুই পাশে বসে থাকা যুগলদের বিষয়ও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি বলেন, এটি বন্ধে আন্দোলন হলে সাধারণ মানুষ তা সাধুবাদ জানাবে।

সবশেষে তিনি মন্তব্য করেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ নয়, বরং অপসংস্কৃতি নিষিদ্ধ হওয়া উচিত।

এম জি

Link copied!