ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৬, ২০২৬, ০৭:২৩ পিএম

শারীরিক অবস্থার উন্নতি, জুনে দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিনের চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী জুনের প্রথম সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।

শনিবার স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফরোজা আব্বাস এসব তথ্য জানান।

তিনি বলেন, চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী মির্জা আব্বাসকে পূর্ণ বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার মধ্যে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার প্রতিটি ধাপ নিয়মিত পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা এবং তারা বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

চিকিৎসকদের পরামর্শে প্রতিদিন কিছু সময় হুইলচেয়ারে চলাফেরাও করছেন তিনি। এ ছাড়া মালয়েশিয়ায় অবস্থানরত বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলছেন মির্জা আব্বাসও।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষীর খোঁজখবর ও শুভকামনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

এম জি

Link copied!