ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নাসীরুদ্দীন পাটওয়ারী

থানাগুলো নির্যাতিত মানুষের অভিশাপের জায়গা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০১:১৬ এএম

থানাগুলো নির্যাতিত মানুষের অভিশাপের জায়গা

ঝিনাইদহে হামলার ঘটনার পর থানার পরিবেশ ও পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দেশের থানাগুলোকে ‘মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন’ উল্লেখ করে আইনের শাসন প্রতিষ্ঠায় জনগণকে সরকারের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান।

শুক্রবার ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান থানাগুলো নির্যাতিত মানুষের জন্য অভিশাপের জায়গায় পরিণত হয়েছে। কোনো মানুষ ন্যায়বিচারের আশায় থানায় গেলেও সেখানে স্বাভাবিক পরিবেশ পান না।

নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগ, হামলার পর তারা দীর্ঘ সময় থানায় অবস্থান করলেও শুরুতে মামলা নেওয়া হয়নি। এমনকি একপর্যায়ে থানার বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, পরে চাপ সৃষ্টি করলে এবং ঊর্ধ্বতন পর্যায় থেকে নির্দেশ আসার পর পুলিশ মামলা নিতে বাধ্য হয়। ঘটনার সঙ্গে জড়িত আটজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় ছিনতাইয়ের অভিযোগও যুক্ত করা হয়েছে, কারণ হামলার সময় তাদের ক্যামেরা ও মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এনসিপির এই নেতা বলেন, দেশের থানাগুলোর বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখা প্রয়োজন। একই সঙ্গে তিনি জনগণের উদ্দেশে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করতে হবে।

ঘটনার সুষ্ঠু বিচার হবে বলে আশাবাদ ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার দেশে ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করবে বলেই তারা প্রত্যাশা করেন।

এম জি

Link copied!