ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
আসিফ মাহমুদ

আমিও বলেছি ‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৭, ২০২৬, ০১:১৮ এএম

আমিও বলেছি ‘কিচেন কেবিনেট’ ছিল, কিন্তু আমি সদস্য ছিলাম না

সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে উল্লেখ করেছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে তিনি ওই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা।

আজ মঙ্গলবার (২৬ মে, ২০২৬) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান, তিনি অন্তর্বর্তী সরকারের ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন কি না। এর জবাবে তিনি জানান, তিনিও বলেছেন কিচেন কেবিনেট ছিল, কিন্তু তিনি সেটার সদস্য ছিলেন না।

সাবেক অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করা বাণিজ্যচুক্তির বিষয়ে কেউ এনসিপির মতামত নেয়নি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, আমরা মনে করি, এই চুক্তিটা বিএনপিই করেছে। কিন্তু সংসদ নির্বাচনের তিনদিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে (খলিলুর রহমান) দিয়ে তারা এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন একটা পলিটিক্যাল ব্লেম গেম (রাজনৈতিক দোষারোপের খেলা) চলছে।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, অনেকেই বলেন বাণিজ্যচুক্তি সম্পর্কে সব দলকেই জানানো হয়েছে। আমি আমার দলের আহ্বায়কসহ সবার সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, চুক্তির বিষয়ে কেউ এনসিপির কনসার্ন (মতামত) নেয়নি। এটা আমি পরিষ্কারভাবে জানাচ্ছি।

বর্তমান সরকারের উদ্দেশে এনসিপির মুখপাত্র বলেন, চুক্তিটি করেছেন বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী। যদি অন্য কিছু হয়, তবে আপনারা এই চুক্তিটা পর্যালোচনা কিংবা বাতিল করুন এবং চুক্তির যে যে অংশগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, দেশের স্বার্থ সুরক্ষার জন্য সেগুলোতে প্রয়োজনীয় আলোচনা চালান।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আপনারা বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামায়াত এদের ওপর দায় দিতে চান। কিন্তু চুক্তি করেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী। এই ব্লেম গেমের রাজনীতি ও মানুষকে ভুলের মধ্যে রাখার চেষ্টা থেকে বের হয়ে আসতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মোস্তাফিজসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকারে ‘কিচেন কেবিনেট’ নামে আনুষ্ঠানিক কোনো ফোরাম থাকে না। তবে সাধারণত রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের অত্যন্ত বিশ্বস্ত কিছু সহকর্মী নিয়ে গঠিত বিশেষ ও প্রভাবশালী গোষ্ঠীকে রাজনৈতিক পরিভাষায় ‘কিচেন কেবিনেট’ বলা হয়ে থাকে।

জেএইচআর

Link copied!