আমার সংবাদ ডেস্ক
জুন ১৪, ২০২৬, ০৩:০৬ এএম
ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৪ জুন) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এম জি