আমার সংবাদ ডেস্ক
জুন ১৪, ২০২৬, ০১:২৬ এএম
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।
শনিবার (১৩ জুন) রাতে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
একই আদেশে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবীরকে বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নাঈম হাসানকে হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনাকে কেন্দ্র করে এ প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এম জি