আমার সংবাদ ডেস্ক
জুন ১৪, ২০২৬, ১২:১৯ এএম
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।
বিজিবির তথ্য অনুযায়ী, বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে টহলদল। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর আক্রমণ চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার স্বার্থে বিজিবি সদস্যরা ফায়ার করলে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিকে নিয়ে অপর চোরাকারবারি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এম জি