ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সমঝোতা নিয়ে ট্রাম্পের ঘোষণা, বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৩:২৩ এএম

সমঝোতা নিয়ে ট্রাম্পের ঘোষণা, বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্রুতই একটি নতুন সমঝোতায় পৌঁছানোর আশা করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে রেবাবারই চুক্তি সম্পন্ন হতে পারে, যার মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত রাখার বিষয়টি নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনের অংশ হিসেবে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে ওয়াশিংটনের চলমান প্রচেষ্টারই ধারাবাহিকতা এটি বলে মনে করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের দাবি, এই চুক্তি কার্যকর হলে মধ্যপ্রাচ্যের জলসীমায় আন্তর্জাতিক জাহাজ চলাচল আরও নিরাপদ হবে এবং হরমুজ প্রণালিকে ঘিরে বিরাজমান অস্থিরতা দূর হবে। ইরান থেকে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচলের প্রধান পথ হিসেবে পরিচিত এই জলপথ বৈশ্বিক জ্বালানি সরবরাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের এই উদ্যোগ শুধু মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ট্রাম্পের মন্তব্য ঘিরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, কূটনৈতিক এই উদ্যোগ সফল হলে অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ফিরে আসতে পারে। তবে পর্যবেক্ষকদের মতে, দুই দেশের দীর্ঘ বৈরিতা ও পরস্পরবিরোধী অবস্থানের কারণে এই চুক্তির বাস্তবায়ন ও স্থায়িত্ব নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: এনডিটিভি

এম জি

Link copied!