ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সংসদে বিএনপির এমপি

আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৫, ২০২৬, ০৪:৩৯ পিএম

আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন
জাতীয় সংসদে সংসদ সদস্য আক্তারুজ্জামান। ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় সংসদে জুলাই আন্দোলনের চেতনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান অভিযোগ করেছেন, কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থে ‘জুলাই চেতনা’ ব্যবহার করছেন। তাঁর দাবি, যারা এই চেতনার কথা সবচেয়ে বেশি বলেন, তাদের অনেকের জীবনযাত্রায় এখন বড় ধরনের পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ময়মনসিংহ-১০ আসনের এই সংসদ সদস্য এসব কথা বলেন।

বক্তব্যে আক্তারুজ্জামান বলেন, জুলাই আন্দোলন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি আদর্শ ও বিশ্বাসের নাম। তিনি দাবি করেন, তিনি নিজেও জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সংসদে উপস্থিত অনেকের সন্তানরাও ওই আন্দোলনে অংশ নিয়েছিলেন।

তাঁর ভাষায়, “জুলাইকে বিক্রি করার কোনো বিষয় নয়, এটি ধারণ করার বিষয়। কিন্তু দুঃখজনকভাবে অনেকে এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছেন।”

তিনি বলেন, যারা জুলাই চেতনার কথা সবচেয়ে বেশি বলেন, তাদের অতীত ও বর্তমান জীবনযাত্রার পার্থক্য জনগণের সামনে তুলে ধরা উচিত। আগে তারা কীভাবে চলাফেরা করতেন এবং এখন কীভাবে জীবনযাপন করছেন- সেটি মানুষ জানলে অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

বাজেট প্রসঙ্গে আক্তারুজ্জামান বলেন, প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় প্রায় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে। তবে দুটি পণ্যের ওপর কর বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সিগারেট ও মদের দাম বেড়েছে।

এ সময় বিরোধী দলের সমালোচনারও জবাব দেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, বিরোধী দলের কিছু সদস্য বাজেটকে ‘চানাচুর মার্কা বাজেট’ বলে মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে তিনি রসিকতা করে বলেন, চানাচুর যেমন শিশু থেকে শুরু করে বড়রাও খেয়ে থাকে, তেমনি এই বাজেটও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

তিনি আরও ইঙ্গিত করেন, বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে কি না, সেটিও ভেবে দেখার বিষয়।

এএন

Link copied!