ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ২৬, ২০২৬, ০৯:৪১ এএম

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর

বিশ্বকাপে বড় চমকের জন্ম দিল ইকুয়েডর। নিউ জার্সিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো তৃতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতেই অবশ্য এগিয়ে যায় জার্মানি। দ্বিতীয় মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ এক বাঁকানো শটে দলের হয়ে প্রথম গোলটি করেন লিরয় সানে।

তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি ইকুয়েডর। আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা দলটি নবম মিনিটেই সমতায় ফেরে। বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে পরাস্ত করেন নিলসন আনহুলো। চলতি বিশ্বকাপে এটিই ছিল ইকুয়েডরের প্রথম গোল।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখে বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দেয় দক্ষিণ আমেরিকার দলটি।

এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দলগুলোর তালিকায় শীর্ষ অবস্থান নিশ্চিত করে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ইকুয়েডর। ২০০৬ সালের পর এবারই আবারও বিশ্বকাপের নকআউট পর্বে উঠল তারা।

অন্যদিকে হারলেও ৬ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের শীর্ষ দল হিসেবেই নকআউটে উঠেছে জার্মানি। একই পয়েন্ট পাওয়া আইভরি কোস্ট গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হয়েছে এবং প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

এদিকে ইকুয়েডরের এই জয়ে তৃতীয় সেরা দল হিসেবে পরের পর্বে ওঠার লড়াইয়ে থাকা স্কটল্যান্ডের সম্ভাবনা অনেকটাই কমে গেছে। অন্যদিকে বিশ্বকাপে অভিষেক হওয়া কুরাসাও তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

এএন

Link copied!