ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬
রাশেদ খান

ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ১০:৪৫ এএম

ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা
বিএনপি নেতা রাশেদ খান। ফাইল ছবি

গণ-অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান দাবি করেছেন, ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের কৃতিত্ব হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন জামায়াতের কিছু বুদ্ধিজীবী। সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা। তাদের একজন বুদ্ধিজীবী বলেছেন, ‘জামায়াত যদি ভারতে আন্দোলন করাতে পারে, বাংলাদেশে কেন পারবে না! জামায়াত যদি না চায়, বিএনপি ১ মিনিটও টিকবে না!’

তিনি লেখেন, ‘এই হলো জামায়াতের থিংক ট্যাংক! আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই ঘিলু দিয়ে জামায়াত রাষ্ট্র চালাবে!’

রাশেদ খান লেখেন, ‘জামায়াত তাদের নেতা-কর্মীদের প্রশিক্ষণ দিতে বিভিন্ন সেমিনার বা কনফারেন্সে এসব বুদ্ধিজীবীদের নিয়ে যায়। জনসভায় নিয়ে গিয়ে বক্তব্য করায়! বক্তব্য শুনে সবাই আলহামদুলিল্লাহ বলা শুরু করে!’

তিনি আরও লেখেন, ‘তাই তো বলি, মানুষের মাথায় গবর থাকে কিভাবে? আচ্ছা শাহরিয়ার কবিরদের মতো মানুষেরা যদি জামায়াতের প্রশিক্ষক হয়, তবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মাথায় গবর ছাড়া আর কিছু উৎপাদন হতে পারে?’

এএন

Link copied!