ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৭:৩৩ এএম

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আজ

২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুকদের জন্য আজ সোমবার থেকে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ নিবন্ধন চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

হজে যেতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে ই-হজ সিস্টেমের মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনাতেই এই নিবন্ধনের সুযোগ থাকবে। তবে এর আগে প্রত্যেক আবেদনকারীকে ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাক-নিবন্ধনের পর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করা যাবে। পরে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সরকার নির্ধারিত হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য আগ্রহীরা নিজ উদ্যোগে ই-হজ সিস্টেমে অ্যাকাউন্ট খুলে আবেদন করতে পারবেন। পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।

অর্থ জমার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। এজেন্সিগুলোর ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে তাদের নিজস্ব প্রোফাইলে পাওয়া যাবে।

হজ নিবন্ধনের জন্য আবেদনকারীর এমন পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ থাকবে।

নিবন্ধনের সময় আবেদনকারীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে।

এদিকে বয়স ও স্বাস্থ্যসংক্রান্ত কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে। ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনির জটিল রোগ, স্নায়ুবিক বা মানসিক রোগ এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা হজের অনুমতি পাবেন না। কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যান্সার রোগীরাও হজে যেতে পারবেন না।

এ ছাড়া যক্ষ্মা, হেমোরেজিক ফিভারের মতো সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার নারীরাও প্রয়োজনীয় ফিটনেস সনদ পাবেন না।

এএন

Link copied!