ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বার্লিনে সমকামীদের প্রাইডে হামলাকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২৭, ২০২৬, ০৭:৫৬ এএম

বার্লিনে সমকামীদের প্রাইডে হামলাকারী ব্যক্তি পুলিশের গুলিতে নিহত

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসবের কাছে জনতার ওপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজন ব্যক্তি পুলিশের অভিযানে নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম আরবিবি জানিয়েছে, নিহত ব্যক্তির নাম আব্দুল বাল্লুত (২১)।

ভারতীয় সংবাদমাধ্যম *ইন্ডিয়া টুডে* জানায়, শনিবারের হামলার পর থেকেই তাকে ধরতে দেশজুড়ে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে বার্লিনের স্পানডাউ জেলার একটি অ্যালটমেন্ট গার্ডেন এলাকায় অভিযান চালানোর সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বার্লিন পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্র্যান্ডেনবার্গ গেটের কাছাকাছি টিয়ারগার্টেন পার্কসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত প্রাইড উদযাপনের পাশে জনতার মধ্যে একটি গাড়ি ঢুকে পড়লে একজন নিহত এবং অন্তত ২৯ জন আহত হন।

ইউরোপের অন্যতম বৃহৎ এলজিবিটিকিউ আয়োজন ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ উপলক্ষে সেদিন বার্লিনে লাখো মানুষের সমাগম হয়েছিল। হামলার ঘটনার পর উৎসবের পরিবেশ মুহূর্তেই আতঙ্ক ও শোকে পরিণত হয়।

১৯৬৯ সালের নিউইয়র্কের ঐতিহাসিক স্টোনওয়াল আন্দোলনের স্মরণে ১৯৭৯ সাল থেকে প্রতিবছর বার্লিনে এই প্রাইড প্যারেড আয়োজন করা হচ্ছে। সমতা, বৈচিত্র্য ও বৈষম্যবিরোধী বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে।

সাম্প্রতিক সময়ে জার্মানিতে জনসমাগমস্থলে গাড়ি চালিয়ে হামলার ঘটনা বেড়েছে। এর আগে লাইপজিগ, ম্যানহাইম এবং ম্যাগডেবার্গের ক্রিসমাস মার্কেটেও একই ধরনের হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছিল।

এএন

Link copied!