ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন

মো. জাহিদুল ইসলাম, ঢাকা

মো. জাহিদুল ইসলাম, ঢাকা

জুলাই ২৬, ২০২৬, ০৯:৪৩ পিএম

শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন

বিশ্ব নৌপরিবহন খাতের ভবিষ্যৎ সম্ভাবনা, আইনগত চ্যালেঞ্জ ও অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি (বিএমএলএস)। ‘দ্য ফিউচার অব শিপিং: কনটেম্পোরারি, লিগ্যাল, ইকোনমিক অ্যান্ড অপারেশনাল ইস্যু’ শীর্ষক এ সম্মেলনে বৈশ্বিক নৌপরিবহন ব্যবস্থার পরিবর্তন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

রোববার (২৬ জুলাই) রাজধানীর সিআইআরডিএপি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের টেকনিক্যাল পার্টনার হিসেবে সহযোগিতা করে এমসিল’ সার্ভিসেস লিমিটেড।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাফর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মো. শফিউল বারী, বাংলাদেশ মেরিন একাডেমির সাবেক কমান্ড্যান্ট মেরিন ইঞ্জিনিয়ার সাজিদ হোসেন এবং অ্যাসোসিয়েশন অব নেভাল আর্কিটেক্টস অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এএনএএমইবি) সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীতে ছিলেন বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির অনারারি প্যাট্রন বিচারপতি এ এফ এম আব্দুর রহমান (অব.), সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আব্দুল কাদির, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (শিপিং ও চার্টারিং) ক্যাপ্টেন আমান উল্লাহ চৌধুরী, স্কাল্ডের সিনিয়র আন্ডাররাইটার নাহিন মুস্তাফিজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মীর তারেক আলী এবং এমসিল’ সার্ভিসেস লিমিটেডের হেড অব চেম্বার্স অ্যাডভোকেট শ্বেতা মিশ্র।

সম্মেলনে বিশ্ব বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতায় নৌপরিবহন খাতের নতুন চ্যালেঞ্জ, পরিবেশগত মানদণ্ড, আন্তর্জাতিক বিধিবিধানের পরিবর্তন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব, সবুজ প্রযুক্তিতে বিনিয়োগ এবং আধুনিক বন্দর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলনে বিচারক, আইনজীবী, শিক্ষক-গবেষক, জাহাজ মালিক, বন্দর সংশ্লিষ্ট প্রতিনিধি, মেরিন বীমা খাতের বিশেষজ্ঞ, ফ্রেইট ফরওয়ার্ডার, কার্গো খাতের অংশীজন এবং নৌপরিবহন অধিদপ্তর, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও রিভার পুলিশের প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া দেশের ১৮টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরাও এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

আয়োজকেরা জানান, সামুদ্রিক আইন, নৌপরিবহন নীতি, ব্লু ইকোনমি এবং আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতা বিষয়ে গবেষণা, জ্ঞানচর্চা ও নীতিনির্ধারণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটি।

এএন

Link copied!