ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৪, ০২:০৯ পিএম

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে শুক্রবার। এদিন সকাল থেকেই মিনায় অবস্থান নিয়েছিলেন হাজিরা। পুরো সময় ইবাদত-বন্দেগী, তাসবিহ-তাহলিলে কাটিয়েছেন।

সেখান থেকে আজ শনিবার ৯ জিলহজ সূর্যাস্তের সময় থেকে মিনায় অবস্থান নেওয়া শুরু করেছেন তারা। সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এ বছর ২০ লাখের বেশি মানুষ হজ পালন করবেন।

হজের প্রধান রোকন পালন করতে ইতোমধ্যে আরাফার ময়দানে পৌঁছেছেন হাজিরা। এখানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিবেন মসজিদুল হারামের ইমাম ও খতিবা শায়েখ মাহের আল মুয়াইকিলি।

হাজিরা আরাফাতের ময়দানে অবস্থানের পুরো সময় ইবাদত-বন্দেগীতে কাটাবেন। এখানে তারা জোহর-আসরের নামাজ একত্রে আদায় করবেন। আল্লাহর কাছে প্রাণভরে মনের আকুতি জানিয়েছে দোয়া করবেন।

প্রতি বছর আরাফার ময়দানে হাজিদের কান্না-ভেজা হৃদয় বিগলিত দোয়ার বিভিন্ন দৃশ্য প্রকাশ পায়। যা পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়কে আন্দোলিত করে।

ইএইচ

Link copied!