ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওমরাহ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ৬, ২০২৫, ০৬:০২ পিএম

ওমরাহ নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে ট্যুরিস্ট ভিসাসহ যেকোনো ধরনের ভিসা নিয়ে ওমরাহ পালন করা যাবে।

রোববার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

বিবৃতিতে বলা হয়, মুসলমানদের জন্য ওমরাহ পালনের সুযোগ আরও সহজ ও নির্বিঘ্ন করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি বিশ্বের মুসলমানদের জন্য ওমরাহ ও মক্কা-মদিনা সফরকে সহজলভ্য করার সৌদি সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগের একটি অংশ।

মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে হজ ও ওমরাহ খাতের সেবা আরও বিস্তৃত হবে এবং আরও বেশি মানুষ এর আওতায় আসবে। পাশাপাশি ভিশন-২০৩০ লক্ষ্য অর্জনে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন নীতিমালা অনুযায়ী সৌদি আরবে অবস্থানরত সব ধরনের ভিসাধারী-ব্যক্তিগত ভিজিট, পারিবারিক ভিজিট, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, কর্মসংস্থানসহ-ওমরাহ পালন করতে পারবে।

সম্প্রতি মন্ত্রণালয় চালু করেছে ‘নুসুক ওমরাহ প্ল্যাটফর্ম’, যার মাধ্যমে আগ্রহীরা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবে। এই প্ল্যাটফর্মে প্যাকেজ নির্বাচন, ওমরাহ পারমিট গ্রহণ, সেবা বুকিং ও সময় নির্ধারণ সবই সহজভাবে করা যাবে।

পৃথক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানিয়েছে, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমান সরকারের নেতৃত্বে মুসল্লিদের সর্বোত্তম সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তাদের উদ্দেশ্য হলো মুসল্লিদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ, সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করা।

জেএইচআর

Link copied!