ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১২:৪৯ পিএম

চীনের জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

বাংলাদেশ বিমান বাহিনী আধুনিকায়ন ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি ২০টি জে-১০সিই মাল্টিরোল যুদ্ধবিমান কিনছে।

২০২৭ সালের মধ্যে এ বিমানগুলো কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় হবে ২২০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা।

এ চুক্তি ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে বাস্তবায়নের আশা করা হচ্ছে। সরাসরি ক্রয় বা জিটুজি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে বিমানগুলো কেনা হতে পারে। এ খরচ ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধ করা হবে।

জে-১০ সিই মূলত চীনের জে-১০সি-এর রপ্তানি সংস্করণ। সম্প্রতি ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহার করে বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় অনুযায়ী, ২০টি বিমান কেনার প্রাথমিক খরচ ১২০ কোটি ডলার (প্রতি বিমান ৬ কোটি ডলার)। স্থানীয় ও বিদেশি প্রশিক্ষণ, যন্ত্রপাতি, পরিবহন খরচ, বীমা, ভ্যাট ও অন্যান্য খরচ মিলিয়ে মোট ব্যয় দাঁড়াবে ২২০ কোটি ডলার।

জেএইচআর

Link copied!