ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করেও বার্তা পাঠাবেন যেভাবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১০, ২০২৪, ০২:৫০ পিএম

হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করেও বার্তা পাঠাবেন যেভাবে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হলো হোয়াটসঅ্যাপ। এই অ্যাপে মেসেজিং এর পাশাপাশি অডিও-ভিডিও কলও করা যায়।

মূলত, হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ পাঠাতে হলে প্রথমে তাদের নম্বর সেভ করতে হয়। এরপরেই তাদের মেসেজ পাঠানো যাবে। সেভ না করে কাউকে মেসেজ পাঠানো যায় না। এমন ফিচার এখনও আনেনি হোয়াটসঅ্যাপ। তবে কিছু ট্রিক রয়েছে, যার মাধ্যমে আনসেভড নম্বরে মেসেজ করা সম্ভব। কিংবা যে নম্বর সেভ করতে চাইছেন না, তেমন নম্বরেও মেসেজ পাঠানো সম্ভব। দেখে নেওয়া যাক সেই উপায়গুলো—

সেলফ চ্যাট উইন্ডো ব্যবহার করে:

১. হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলতে হবে।
২. ডান দিকের কোণে সার্চ আইকনে ট্যাপ করতে হবে।
৩. মেসেজ টু ইউরসেলফ চ্যাট অপশন খুঁজে বার করতে হবে।
৪. এবার নিজের সেলফ চ্যাট উইন্ডোয় আনসেভড ফোন নম্বর লিখতে অথবা পেস্ট করতে হবে এবং সেন্ড করে দিতে হবে।
৫. এরপর নম্বরটা নীল হয়ে দেখাবে।
৬. এবার নম্বরটিকে ট্যাপ করে চ্যাট উইথ বিকল্প বেছে নিতে হবে। 
৭. এবার নম্বরের সঙ্গে থাকা চ্যাট উইন্ডো খুলবে। এবার ওই ব্যক্তির সঙ্গে কথা বলা যাবে।

গ্রুপ চ্যাটের মাধ্যমে:
১. হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট খুলতে হবে। অবশ্য এক্ষেত্রে যাকে মেসেজ পাঠাতে চাইছেন, তাকে ওই গ্রুপের সদস্য হতে হবে।
২. স্ক্রল করে এবংর নম্বরটি খুলতে হবে। 
৩. পপ-আপ উইন্ডোয় মেসেজ অপশন ট্যাপ করতে হবে।

ট্রুকলার ব্যবহার করে:
১. ট্রুকলার অ্যাপ খুলতে হবে।
২. এবার তাতে টাইপ করে সংশ্লিষ্ট ব্যক্তির নম্বর সার্চ করতে হবে। 
৩. ট্রুকলার ওই ব্যক্তির প্রোফাইল দেখাবে।
৪. প্রোফাইলের নিচে স্ক্রোল ডাউন করে হোয়াটসঅ্যাপ বাটনে ট্যাপ করতে হবে।

আইফোন ব্যবহার করে:
১. আইফোনে অ্যাপল শর্টকাটস অ্যাপ খুলতে হবে।
২. অ্যাড শটকার্ট বাটনে ট্যাপ করতে হবে। 
৩. নন-কনট্রাক্ট শর্টকাটে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে।
৪. এরপর তা চালিয়ে যেতে ট্যাপ করতে হবে।
৫. ‍চুজ রিসিপেন্ট বলে একটি পপ-আপ ভেসে উঠবে। 
৬. এবার চুজ রিসিপেন্ট-এ কান্ট্রি কোড-সহ নম্বর লিখলেই হবে।

এফআর/বিআরইউ
 

Link copied!