আমার সংবাদ ডেস্ক
মার্চ ৫, ২০২৬, ০২:৫৪ পিএম
জামায়াতে যোগদানের বিষয়ে গুঞ্জন শুরুর পর এবার মুখ খুললেন কবি ও সংগীতশিল্পী মুহিব খান। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।
তিনি লিখেন, ‘জামায়াতে যোগদানের প্রচারটি শতভাগ অমূলক ও মিথ্যাচার।’
এর আগে, সোশ্যাল মিডিয়ায় প্রচার হয় কবি মুহিব খান জামায়াতে ইসলামীতে যোগদান করেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
এএন