ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লাতিনদের কাছ থেকে শেখো, এমবাপ্পেকে ভিদাল

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২১, ২০২২, ০৫:১৯ পিএম

লাতিনদের কাছ থেকে শেখো, এমবাপ্পেকে ভিদাল

দুই অঞ্চলের ফুটবলের তুলনা করতে গিয়ে লাতিন আমেরিকা থেকে ইউরোপকে এগিয়ে রাখেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের আগে তার এমন মন্তব্যে ক্ষুব্ধ ছিল পুরো লাতিন। উপযুক্ত জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন দক্ষিণ আমেরিকার ফুটবল তারকারা।

কাতার বিশ্বকাপে এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা জেতার পরই একে একে জবাব দিতে থাকেন অনেকে। সেই তালিকায় যুক্ত হয়েছেন চিলির মিডফিল্ডার আর্থুর ভিদাল। নিজ দল বিশ্বকাপে খেলতে না পারলেও এমবাপ্পের মন্তব্যটি যে ভালো লাগেনি, তা তার টুইটারেই স্পষ্ট, ‍‍`লাতিনদের কাছ থেকে ফুটবলটা শেখো, যারা ফুটবল আবিস্কার করেছে।‍‍`

এমবাপ্পে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ব্রাজিল এবং আর্জেন্টিনাকে টক্কর দেওয়ার মতো দক্ষিণ আমেরিকায় কোনো দল নেই। এতেই পার পেয়ে যায় তারা। ইউরোপের মতো সেখানে ফুটবলের বিকাশ ঘটেনি। বড় রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয় না। গত কয়েক আসরে তারা আধিপত্য দেখাতে পারেনি। এ জন্য গত কয়েক আসরে ইউরোপই শিরোপা জিতে আসছে।‍‍`

এবি

Link copied!