ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাকিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজাতে চান আফ্রিদি

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২, ২০২৩, ০২:০০ পিএম

পাকিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজাতে চান আফ্রিদি

সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ বড়সড় পরিবর্তন আসছে দেশটির ক্রিকেটে। গত ২৪ ডিসেম্বর সংস্থাটির দায়িত্ব নেন আফ্রিদি। তার (আফ্রিদি) নির্বাচনি প্যানেলে আরও যুক্ত হন রাও ইফতেখার ও আব্দুর রাজ্জাক।

দায়িত্ব নিয়ে টেস্ট দলে পরিবর্তন আনেন আফ্রিদি। টেস্ট একাদশ থেকে বাদ দেন মোহাম্মদ রিজওয়ানকে। পাকিস্তানের উইকেট-রক্ষক ব্যাটার সরফরাজ আহমেদকে দলে ভিড়িয়েছেন তিনি।

এরপর থেকেই একের পর এক পরিবর্তনের আভাস দিচ্ছেন আফ্রিদি। তার দাবি, পাকিস্তানের ক্রিকেটকে ঢেলে সাজাতে চান। এজন্য অন্য ক্রিকেট বোর্ডের পরিকল্পনা অনুসরণ করতেও আগ্রহী তিনি।

গণমাধ্যমে আফ্রিদি বলেন, আমার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের দুটো দল তৈরি করতে চাই আমি। বেঞ্চের শক্তি বৃদ্ধিই মূল লক্ষ্য।

সাবেক এ অলরাউন্ডার বলেন, আমার মনে হয়, পূর্বে যোগাযোগের একটা অভাব ছিল। খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে, আমার এটাই মনে হয়েছে। ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের নিয়মিত ও সরাসরি যোগাযোগ থাকা দরকার।

এবি

Link copied!