ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

আগস্ট ১, ২০২৩, ০৬:৪৫ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত পেসার হাসান মাহমুদ

গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। আপাতত জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি। এ তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র নিশ্চিত করেছে।

আজ (মঙ্গলবার) আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। যদিও তার প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল গতকাল।মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে এই পেসারকে।  

Link copied!