ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
সেলিব্রিটি ক্রিকেট লিগ

সতীর্থদের উত্তেজনা থেকে মারামারি, আহত ৬

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৯:৫৬ এএম

সতীর্থদের উত্তেজনা থেকে মারামারি, আহত ৬

রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৬ জন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের মধ্যে খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়। তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একসময় মারামারিতে রূপ নেয়।

মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

নায়িকা রাজ রিপা অভিযোগ করেন, সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন । তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। এ ছাড়া আয়োজকদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ করেন তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।

অন্যদিকে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হেরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। প্রায় দুই সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

এআরএস

Link copied!