ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২, ২০২৫, ০২:৪৮ পিএম

বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

বিপিএলের টিকিট নিয়ে ঝামেলা শেষই হচ্ছে না। বিপিএলের উদ্বোধনী দিনে টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের দরজা ভেঙে ফেলেছিল বিক্ষুব্ধ দর্শকরা। এবার বিপিএলের টিকিট কাউন্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

একদিন বিরতি দিয়ে আবারও মিরপুরে ফিরছে বিপিএল। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন টিকিট প্রত্যাশীরা।

জানা যায়, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। সাড়ে এগারোটা নাগাদ ক্ষোভ প্রকাশ করতে থাকেন দর্শকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গেট ভেঙে ভেতরে প্রবেশ করে টিকিট কাউন্টারে ভাঙচুর চালান দর্শকরা।

এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

বিআরইউ

Link copied!