ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:২০ পিএম

ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে এই ম্যাচ।

এদিকে, পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে। টি-টোয়েন্টিতে ১৬ বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র একটিতে। তবে এটাই বাংলাদেশ-ভারত ম্যাচের সম্পূর্ণ চিত্র নয়।

কারণ, বাংলাদেশ যে ১৬টি ম্যাচে হেরেছে, তার মধ্যে ৮০ শতাংশ ম্যাচেই ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। অনেক ‘ক্লোজ ম্যাচ’-এ হেরেছে টাইগাররা। অর্থাৎ পরিসংখ্যানের চেয়ে মাঠে দু’দলের লড়াইয়ের তীব্রতাই এখানে বড় কথা।

ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘আমরা ভারতকে হারাতে পারি। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। নিজেদের দিনে সেরা খেলাটা খেলতে পারলে ভারতকে হারানো অসম্ভব নয়।’

তিনি আরও মনে করিয়ে দেন, প্রত্যেক দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর পাওয়া বিরতি কাজে লাগাতে হবে।

এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাতের মতো দলগুলো ভারতের সামনে দাঁড়াতে পারেনি। তবে আজকের প্রতিপক্ষ বাংলাদেশ ভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন ও মোস্তাফিজুর রহমান। 

ইএইচ

Link copied!