ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

বিপিএল ম্যাচ স্থগিতকে কেন্দ্র করে মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:০৮ পিএম

বিপিএল ম্যাচ স্থগিতকে কেন্দ্র করে মিরপুর স্টেডিয়ামে ভাঙচুর

বিপিএলের খেলা মাঠে না গড়ানোকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বেগতিক দেখে সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার দুপুরের পর এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের বয়কটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত হয়ে যায়। দুপুরে খেলা দেখতে আসা শত শত বিক্ষুব্ধ সমর্থক স্টেডিয়ামের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। একপর্যায়ে তারা স্টেডিয়ামের সামনে থাকা বিসিবির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এ সময় বিপিএলের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং স্টেডিয়ামের ভেতরে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে উত্তেজিত জনতা।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত স্টেডিয়াম এলাকায় অবস্থান নেন এবং উত্তেজিত দর্শকদের সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তাঁর পদত্যাগ দাবি করেন ক্রিকেটাররা। কিন্তু তিনি পদত্যাগ না করায় ক্রিকেটাররা ম্যাচ বয়কটের ঘোষণা দেন। ফলে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে ‘নোয়াখালী এক্সপ্রেস’ ও ‘চট্টগ্রাম রয়্যালস’ মাঠে নামেনি। এরপর সন্ধ্যায় ‘সিলেট টাইটানস’ ও ‘রাজশাহী ওয়ারিয়রস’-এর মধ্যকার দ্বিতীয় ম্যাচটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি ইতোমধ্যে এক জরুরি সিদ্ধান্তে পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দিয়েছে। বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির বিশেষ ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেএইচআর

Link copied!