ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেমিফাইনালে খেলতে ৬৪ রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০৮:২৭ পিএম

সেমিফাইনালে খেলতে ৬৪ রানের ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে জিততে জিততে হেরেছে নিউজিল্যান্ড। এতে ব্ল্যাক-ক্যাপসদের শেষ চারে উঠার সমীকরণও জটিল হয়ে গেছে। 

ফলে, পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্নও জিইয়ে রয়েছে। এক্ষেত্রে সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রানরেটেও লক্ষ্য রাখতে হবে দ্য গ্রিন ম্যানদের। 

শনিবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নেমেছে দল দুটি। 

হিসেবে বলছে, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে ম্যাচ জেতে তাহলে জয়ের ব্যবধান অন্তত ৬৪ রান হতে হবে। অন্যদিকে পাকিস্তান যদি লক্ষ্য তাড়ায় ম্যাচ জেতে তাহলে ১৩ দশমিক ১ ওভারের মধ্যেই ম্যাচ জিততে হবে তাদের। 

তবে ৬৪ রানের কম কিংবা ১৩ দশমিক ১ ওভারের বেশি মোকাবিলায় ম্যাচ জিততে বিদায়ঘণ্টা বাজবে দ্য গ্রিন ম্যানদের। সেক্ষেত্রে ম্যাচ জিতে ২ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে আসর থেকে বিদায় নেবে পাকিস্তান এবং সেমিতে উঠবে কিউইরা।

এএন

Link copied!