ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৫:৪০ পিএম

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

রোমাঞ্চকর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা।

বুধবার ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত অঘোষিত ফাইনালে কিউইদের ৩৩ রানে পরাজিত করে প্রোটিয়ারা।

টস জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক জেমস নিশাম। শুরুতে উইকেট হারালেও কনোর এস্তেরহুইজেনের বিধ্বংসী ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন এস্তেরহুইজেন। মাত্র ৩৩ বলে পাঁচটি চার ও ছয়টি ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। এছাড়া উইয়ান মুল্ডার ৩১ এবং রুবিন হার্মান ৩৯ রান করেন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বেন সিয়ার্স ২টি এবং জ্যাক ফোলকস ও জশ ক্লার্কসন ১টি করে উইকেট শিকার করেন।

১৮৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে স্বাগতিক নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায়। ওপেনার টিম রবিনসন ২৫ এবং ড্যান ক্লেভার ২২ রান করে বিদায় নেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে বেভন জ্যাকবের ব্যাট থেকে। অধিনায়ক জেমস নিশাম ২৪ বলে ২৪ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানেই থেমে যায় কিউইদের ইনিংস।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন জেরাল্ড কোয়েৎজি, উইয়ান মুল্ডার ও ওটনিল বার্টম্যান; তারা প্রত্যেকেই ২টি করে উইকেট নেন। এছাড়া কেশভ মহারাজ পান ১টি উইকেট।

জেএইচআর

Link copied!