ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬
আনচেলত্তি 

আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে নেইমার

ক্রিড়া প্রতিবেদক

ক্রিড়া প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২৬, ০৭:৩২ পিএম

আসন্ন বিশ্বকাপে খেলার যোগ্যতা রাখে নেইমার

আসন্ন বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, বর্তমানে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং আমি নেইমারকে পর্যবেক্ষণে রেখেছি। সামনে তার হাতে এখনও দুই মাস সময় আছে নিজেকে প্রমাণ করার, সে পরবর্তী বিশ্বকাপে খেলার মতো যোগ্যতা রাখে।

হাঁটুর চোট কাটিয়ে নেইমারের ফেরার প্রসঙ্গ টেনে আনচেলত্তির মন্তব্য, চোটের পর সে ভালোভাবেই ফিরেছে, গোলও করছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরও উন্নত করতে হবে। সে সঠিক পথেই আছে।

বিশ্বকাপের আর বেশি বাকি নেই। তার ওপর নেইমারের দলে থাকা নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। এই অবস্থায় ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির এমন মন্তব্যে আশান্বিত হতেই পারেন নেইমারের ভক্তরা। আনচেলত্তির ২৬ সদস্যের দলে নেইমারের থাকার সম্ভাবনা অবশ্যই আছে। সেজন্য প্রয়োজনীয় শর্তপূরণে দুই মাস সময় পাচ্ছেন তিনি। 

আনচেলত্তি আগেও বলেছেন, নেইমারকে দলে রাখা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু দলে থাকতে হলে প্রয়োজনীয় ফিটনেসটা থাকতে হবে। আর সেটা হতে হবে শতভাগ। কিন্তু সর্বশেষ গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তার খেলা হয়নি এই ফিটনেস ইস্যুতেই! 

হাঁটুর ইনজুরিতে সেই ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের সর্বোচ্চ স্কোরারের খেলা হয়নি। তাছাড়া গত বছর সান্তোসে ফেরার পর থেকে ধারাবাহিকতা ধরে রাখতেও ব্যর্থ হয়েছেন তিনি। 

এম জি

Link copied!